শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণায় শেরপুরে মিষ্টি বিতরণ

শেরপুরে আ.লীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। ছবি : কালবেলা
শেরপুরে আ.লীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর শেরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক কোটা আন্দোলনে জামায়াত-শিবির চরম সহিংসতা করেছে। দেশের সম্পদ নষ্ট করেছে। স্বাধীনতার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নানা সময় নানা বেশ ধরে দেশের ক্ষতি করেছে। সন্ত্রাস নৈরাজ্য করেছে। এই সংগঠনের রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে দেশে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরবে। দেশের মানুষ সহিংসতা থেকে মুক্তি পাবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতি বন্ধের ঘোষণা করায় ধন্যবাদ জানান।

এ সময় অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ইয়াকুব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সম্রাটসহ জেলা আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আ.লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে নেতারা, পথচারী, রিকশাচালক, ব্যবসায়ী, ক্রেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

হান্নান মাসউদের পথসভায় হামলা

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১০

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১১

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৩

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

১৪

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

১৫

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১৬

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

১৭

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৮

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

১৯

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

২০
X