হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে আনন্দ মিছিল, আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

মানিকগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। ছবি : কালবেলা
মানিকগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে মানিকগঞ্জের হরিরামপুরের বিভিন্নস্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আ.লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বলে জানা গেছে। এ ছাড়াও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিলসহ মিষ্টি বিতরণ করে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করে সাধারণ জনতা ও বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজয় মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে চারপাশ। এই আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে অন্যান্য রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগণ। বিজয় মিছিল থেকে উপজেলা চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও আন্ধারমানিক বাজার এবং ঝিটকা বাজারে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বাড়িতেও ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলার লেছড়াগঞ্জ বাজার ও ঝিটকা বাজারে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হয়ে ভিন্ন ভিন্ন আনন্দ মিছিল বের করে। ঝিটকা বাজারের মিছিলটি বাজারের বিভিন্ন গলি পদক্ষিণ করে মিছিলটি বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১০

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১১

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১২

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৩

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৪

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৫

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৬

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৭

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৮

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

২০
X