ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অভিযানে কয়েককোটি টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অভিযানে কয়েককোটি টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের উন্নতমানের বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ২৫ বিজিবির অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম এ অভিযানে অংশ নেয়।

বুধবার (৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন গত ৪ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকাগামী বালুবোঝাই ট্রাকে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে অভিনব উপায়ে ট্রাকের ভেতরে লুকিয়ে রাখা কোটি কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের সানগ্লাস এবং চশমা জব্দ করা হয়। যার মূল্য ৯ কোটি ২০ লাখ ৬৮ হাজার ১০০ টাকা।

এ ছাড়া গত ১ আগস্ট ২ কোটি ২৬ লাখ ১৮ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট ও চিনি জব্দ করা হয়। গত ৩০ জুলাই ৩ জন আসামিসহ ভারতীয় ১৪ হাজার কেজি চিনি ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। যার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।

সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা এবং ঢাকা-সিলেট মহাসড়ক সার্বক্ষণিক সচল রাখার দায়িত্বে রয়েছেন বিজিবি সদস্যরা। দিনরাত টহল কার্যক্রম পরিচালনাকালে জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় আমরা এ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হই।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগের কারণে জব্দকৃত চোরাচালানি মালামাল বিজিবির হেফাজতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়া থেকে শতাধিক ছাগল নিয়ে গেল ইসরায়েলি সেনারা

নির্বাচনের প্রার্থী স্বামী-স্ত্রী

চবি ভর্তি পরীক্ষায় তৃতীয়, রাবিতে জালিয়াতি করতে গিয়ে ধরা

মোবাইল চুরিকে কেন্দ্র করে ২ খুন

ভারতে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াতের বিবৃতি 

রাঙ্গুনিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে বেতাগী মানবিক ফাউন্ডেশন

শবেমেরাজের ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ১২ শিক্ষা

‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে : অর্থ উপদেষ্টা

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন : নূরুল কবীর

১০

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

১১

শান্তিময় অহিংস শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন নুরুদ্দিন অপু

১২

চীনা-কানাডিয়ান সম্পর্কে নতুন মোড়, শুল্কে ছাড় ঘোষণা

১৩

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

১৪

শনিবার থেকে শুরু হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা

১৫

ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু

১৬

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

১৭

ফাইনালে না হারা ‌‘এলিট’ কোচ তারা

১৮

‘নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন’

১৯

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

২০
X