ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা

স্বাধীন ধর্ম চর্চার অধিকার প্রতিষ্ঠার আহ্বানে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বাগেরহাট শহরের শালতলা এলাকার শ্রী শ্রী হরিসভা মন্দিরের সামনের রাস্তায় দিনভর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : কুষ্টিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের ৯ উপজেলা থেকে পূজা উদযাপন পরিষদের নেতারা বাদ্যযন্ত্র বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক।

প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিল। আমরা সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে হৃদয়ে ধারণ করি। এই বাংলাদেশে সব ধর্মের মানুষ তাদের ধর্ম বিশ্বাসের জায়গায় স্বাধীনভাবে যার যার ধর্ম সে সে পালন করবে। স্বাধীনতার এত বছর পরেও কেন সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন হয়। আজ কেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে হয়। আমরা এই দেশকে অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে দেখতে চাই। দেশের নাগরিক হিসেবে অন্য দশজন মানুষের মতো আমরাও স্বাধীনভাবে থাকতে চাই। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

আরও পড়ুন : বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিয়ল ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য জেলা পূজা উদযাপন পরিষদের একটি কমিটি ঘোষণা করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১০

নিয়োগ দেবে ভিভো

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১২

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৩

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৪

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৫

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১৭

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৯

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

২০
X