বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তে আটক বিএসএফ সদস‍্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

আটক হওয়া বিএসএফ সদস্য শ্রী সনু কুমার জেটপ। ছবি: কালবেলা
আটক হওয়া বিএসএফ সদস্য শ্রী সনু কুমার জেটপ। ছবি: কালবেলা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে স্থানীয় জনতার হাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর এক সদস‍্যকে আটকের পর হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি নিকট হতে আটক সদস্যকে ফেরত নেন ভারতের ৩১ বিএসএফ।

আরও পড়ুন: অধ্যক্ষের ঘুষিতে নাক ফাটল প্রভাষকের

জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে মাতাল অবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর এক সদস‍্যকে আটক করে সোনাহাট এলাকার স্থানীয় জনতা। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক ওই সদস্যের নাম শ্রী সনু কুমার জেটপ(৩৫)। তিনি ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া ক্যাম্পের সদস্য।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবি এর ভূরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট বিওপি'র সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে আনুমানিক ৩০০ গজ এর বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসপি মোড় নামক স্থান হতে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের একজন বিএসএসফ সদস্য কনষ্টেবল শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।পরে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে সোনাহাট বিওপিতে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিওপি’র টহল সদস্যগণ ঘটনাস্থলে পৌছে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় উক্ত বিএসএসফ সদস্য টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত এবং মাতাল অবস্থায় ছিল।

বিষয়টি সোনাহাট বিওপি কমান্ডার কর্তৃক ভারতের ৩১ বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা উক্ত আটককৃত বিএসএসফ সদস্যকে ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানায়।

পরে রাত সাড়ে বারোটার দিকে উভয় দেশের কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।

বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম রব্বানী জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক করা হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১০

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১২

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৩

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৪

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৫

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

১৬

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

১৭

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

১৮

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

১৯

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

২০
X