মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা

মতবিনিময় সভায় বিজিবি সদস্যদের সঙ্গে থানার পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বিজিবি সদস্যদের সঙ্গে থানার পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শূন্য থাকলেও আবারও থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। নিজ কর্মস্থলে ফিরে দাপ্তরিক কাজ শুরুর পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে কর্মস্থলে ফিরলেও এক ধরনের আতঙ্ক ও ভীতি বিরাজ করছে এমন কথাই বলছেন পুলিশের কয়েকজন সদস্য। শনিবার (১০ আগস্ট) সকালে মহেশপুর থানা চত্বরে ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদের নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করা ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে সবধরনের সহযোগিতা করার আশা ব্যক্ত করেন আজিজুস শহীদ।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান কালবেলাকে বলেন, দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েকদিনের কর্মবিরতিতে ছিলেন। পুলিশের মহাপরিদর্শকের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের আহ্বানে পুলিশ সদস্যরা থানায় আসতে শুরু করেছে। পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রু নয়, বন্ধু ও সেবক হয়ে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১০

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১১

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১২

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১৩

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

১৪

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১৫

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১৬

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৮

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৯

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X