আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৪:০৩ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মন্দিরের দিকে চোখ তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত

মন্দির পরিদর্শনে কথা বলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার। ছবি : কালবেলা
মন্দির পরিদর্শনে কথা বলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার বলেছেন, সংখ্যালঘুরা আমাদের ভাইবোন, সন্তান ও বন্ধু। কেউ যদি আমার সংখ্যালঘু ভাইদের কোনো প্রকার হয়রানি অথবা তাদের উপাসনালয় মন্দিরের দিকে চোখ তুলে তাকায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে খাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে খাজরা মন্দিরের সভাপতি প্রফেসর হিরন্ময়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর একটি কুচক্র মহল দেশকে অস্থিতিশীল তৈরি করতে উঠে পড়ে লেগেছে। তারা বিগত দিনে আমার সংখ্যালঘু ভাইদের প্রতি জুলুম নির্যাতন ও হামলার মিথ্যা মামলা দিয়ে জামায়াত ইসলামীকে হয়রানি করেছে। বিএনপির ওপর দোষ চাপিয়ে দিয়েছিল। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর।

উপজেলা জামায়াতের আমির আরও বলেন, আপনাদের মন্দির আমরা পাহারা দিয়ে রাখব, দেশত্যাগ করবেন না। এ দেশ আমাদের। সবাই আমরা মিলেমিশে একসঙ্গে বসবাস করব। আমি আপনাদের আশ্বস্ত করছি নির্বিঘ্নে ঘরে ঘুমাতে পারেন কোনো অসুবিধা হবে না। আমরা সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকব ইনশাআল্লাহ ।

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগীয় সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X