হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে কোনো সংখ্যালঘু নেই আমরা সবাই বাংলাদেশি : মেজর জুলকার নাঈন

হাতীবান্ধা থানার হলরুমে বিজিবি ও পুলিশের যৌথ প্রেস ব্রিফিং। ছবি : কালবেলা
হাতীবান্ধা থানার হলরুমে বিজিবি ও পুলিশের যৌথ প্রেস ব্রিফিং। ছবি : কালবেলা

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন বলেন, বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যারা রয়েছি তারা সবাই বাংলাদেশি। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিজিবির টহলগুলোর ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীর কারও ওপরেই কোনো ধরনের সমস্যা আসেনি। তাই গুজবে কান দেবেন না।

শনিবার (১০ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা থানার হলরুমে তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির আয়োজনে বিজিবি ও পুলিশের যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মেজর এএফএম জুলকার নাঈন আরও বলেন, আপনারা জানেন বর্তমানে আমরা একটি কঠিন সময় পার করছি। এ স্থবির অবস্থা থেকে জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে করে আমরা শিগগির একটি স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অত্র এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত কাজ করছে বিজিবি। জনগণের জীবনযাত্রা কোনোভাবে যেন ব্যাহত না হয় বা আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এ সময় হাতীবান্ধা থানার ওসি মাহফুজার রহমান, ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্তসহ বিজিবি ও পুলিশের কর্মকর্তা, সিপাই ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X