মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম যার যার রাষ্ট্র সবার : ডা. শাহাদাত

প্রবর্তক সংঘের শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
প্রবর্তক সংঘের শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। এ দেশ আপনার, আমার। এখানে সব ধর্মের বর্ণের মানুষের স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে। একটি সরকার যাবে আরেকটি সরকার আসবে- এটি একটি গণতান্ত্রিক দ্বারা। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ।

শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রবর্তক সংঘের শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এ বাংলাদেশ সব ধর্মের, বর্ণের এবং সব সম্প্রদায়ের। মহান স্বাধীনতাযুদ্ধে আমরা যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সব ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয়।

ডা. শাহাদাত আরও বলেন, দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। গত ৩/৪ দিন ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা মন্দির, গির্জা, উপাসনালয় ও আপনাদের ঘরবাড়ি পাহারা দিচ্ছে। যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে কোনো ধরনের উপাসনালয়ে, মন্দির, গির্জায় হামলা হয়নি। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।

বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, এ রাষ্ট্রের সব স্থাপনা আমাদের রক্ষা করতে হবে। কেউ যেন এসব ধংস করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে। কারণ এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। অবৈধ অনেক ব্যক্তির কাছে বৈধ অস্ত্র আছে, তারাও অনেকে অবৈধভাবে ব্যবহার করছে। শুধু চট্টগ্রামবাসী নয়, সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় আছে এখন। স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করে নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা সেটা রুখে দিতে চাচ্ছে। তাদের সবার বিরুদ্ধে আমরা দল-মত, ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় বক্তব্য দেন- প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, প্রবর্তক সংঘ শ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক দারু ব্রহ্ম দাস ব্রহ্মচারী, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, রাধাকান্ত দাস ব্রহ্মচারী, পান্ডব গৌবিন্দ দাস ব্রহ্মচারী, সুহৃদ গৌরাঙ্গ দাস।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পাঁচলাইশ থানা বিএনপি সভাপতি মামুনুল ইসলাম হুমায়ন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সরওয়ার আলম, বিএনপি নেতা জাকির হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক বিপ্লব পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সৌরভ প্রিয় পাল, সুজন দাশ, সুজন ঘোষ বাদশা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১০

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১১

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১২

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৩

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৪

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৫

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৬

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৭

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৮

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৯

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

২০
X