তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : সংগৃহীত
বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : সংগৃহীত

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র আশুরা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র আশুরা পালন উপলক্ষে বন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরের একদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এক দিনের জন্য পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (৩০ জুলাই) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।

বন্দরসংশ্লিষ্টরা জানান, আশুরায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরে কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম বলেন, পবিত্র আশুরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X