বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে আর দেখা হলো না বৃদ্ধ বাবার

নিহত হরিপদ শীল।
নিহত হরিপদ শীল।

মেয়েকে দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারা যান বৃদ্ধ বাবা হরিপদ শীল (৬৮)। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হরিপদ শীল উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত যোগেন্দ্র শীলের পুত্র।

মেয়েকে দেখেননি অনেক দিন, তাই বৃদ্ধ বয়সে একনজর দেখতে রাতে বাড়ি থেকে বের হন বৃদ্ধ বাবা হরিপদ শীল (৬৮)। কিন্তু মেয়ের কাছে পৌঁছানোর আগেই সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন হরিপদ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা শিপংকর শীল বলেন, রাতে নিজের মেয়েকে দেখতে আনোয়ারা সদরে যাচ্ছিলেন হরিপদ শীল। কালাবিবির দিঘির মোড়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বৃদ্ধ অভিভাবককে হারিয়ে শোকের মাতম চলছে।

আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ বলেন, শুক্রবার রাতে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। চালক পলাতক থাকলেও পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করেছে এবং গাড়ির মালিককে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X