চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

উদ্ধার করা ১৫০ বছরের পুরোনো জাহাজ। ছবি : কালবেলা
উদ্ধার করা ১৫০ বছরের পুরোনো জাহাজ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরে ১৫০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ উদ্ধার করেছে ডুবুরি দল। দীর্ঘ আট মাসের প্রচেষ্টায় জাহাজটির এক তৃতীয়াংশ উদ্ধার করে দেশীয় প্রতিষ্ঠান হীরামন স্যালভেজ লিমিটেড। যেখানে পাওয়া গেছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সল্ট গোলা ঘাট ও ডাঙ্গার চড় ঘাটের মাঝামাঝি কর্ণফুলী নদীর মোহনার প্রায় ৬০ ফিট গভীর থেকে জাহাজটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি খাইরুল আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার জাহাজ থেকে পুরোনো অনেকগুলো ধাতু পাওয়া গেছে। যেই জাহাজটি উদ্ধার করা হয়েছে তার ইঞ্জিন কয়লাচালিত। তাই ধারণা করা হচ্ছে, এ জাহাজটি কমপক্ষে ১৫০ বছরের পুরোনো হতে পারে।

তিনি বলেন, চট্টগ্রামের মোহনায় এখনো অনেক জাহাজ রয়েছে। সেগুলোও উদ্ধার করা দরকার। যদি সব জাহাজ উদ্ধার করা যায় তাহলে কমবে দুর্ঘটনাও। নিরাপদে ব্যবসা করতে এ পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

উদ্ধার কাজে জড়িত ডুবুরি আবুল কালাম বলেন, কর্ণফুলী নদীর এবিসি চ্যানেলে সর্বনিম্ন দেড়শ জাহাজ উদ্ধার করেছি আমি। এখনো অনেক জাহাজ থাকার আশঙ্কা রয়েছে। তবে সব জাহাজ উদ্ধার করা সম্ভব হলে ব্যবসায়ীদের আতঙ্ক কমবে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যাবে।

জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদসহ ড্রেজিং খরচ কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। শত বছর আগের ডুবন্ত জাহাজ উদ্ধারে খুশি শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক কালবেলাকে বলেন, ডুবন্ত জাহাজ বা যন্ত্রাংশের কারণে সাধারণত জাহাজ পরিবহন ঝুঁকির মুখে পড়ে। ফলে এসব ড্রেজিং করতেও অনেক টাকা খরচ হয়। সব বিবেচনায় এ রেকগুলো উদ্ধার হয়ে গেলে এটি চট্টগ্রাম বন্দরের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে। হীরামন স্যালভেজ লিমিটেডের এক কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি ১৮৮২ সালে জাহাজটি ডুবেছিল। এটি একটি ব্রিটিশ জাহাজ। এই জাহাজ থেকে আমরা অনেক প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার করেছি। সবকিছুই ব্রিটিশ আমলের এবং বেশিরভাগ আসবাবপত্রে লন্ডনের লোগো দেওয়া।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয় ব্যবহার করে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১০

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১১

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১২

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৩

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৪

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৫

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৬

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

১৭

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

১৮

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

১৯

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

২০
X