কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

ভারতের নজরদারিতে ১১ কোটি ডলারের ব্রিটিশ যুদ্ধবিমান

অবতরণের পর থেকে ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরেই আছে। ছবি : সংগৃহীত
অবতরণের পর থেকে ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরেই আছে। ছবি : সংগৃহীত

কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দর। তিন সপ্তাহ ধরে এখানে আটকে আছে ব্রিটেনের অত্যাধুনিক একটি যুদ্ধবিমান, এফ-৩৫বি। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত ১১ কোটি ডলারের এই স্টেলথ ফাইটারটি বর্তমানে রয়্যাল এয়ার ফোর্সের ছয় সদস্যের কড়া নজরদারির মধ্যে রয়েছে। যুদ্ধবিমানটি নিরাপত্তাজনিত ও কৌশলগত দিক থেকে এতটাই সংবেদনশীল যে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে ২৪ ঘণ্টার নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

বিমানটি ১৪ জুন ভারত মহাসাগরের ওপর একটি নৌমহড়ায় অংশ নেওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তখন এটি ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলসে ফিরে যেতে পারেনি। অবতরণের পর যুদ্ধবিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। খবর বিবিসি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের নিরাপত্তা ও মেরামত নিয়ে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এরই মধ্যে এইচএমএস প্রিন্স অব ওয়েলস থেকে ইঞ্জিনিয়াররা এসে বিমানটি পরীক্ষা করেছেন; কিন্তু এখনো ত্রুটি সারানো সম্ভব হয়নি। বিমানটিকে আপাতত বিমানবন্দরের মেইনটেন্যান্স রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) হ্যাঙ্গারে সরানো হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কৌতূহলের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। কেউ প্রশ্ন তুলছেন, এত উচ্চ প্রযুক্তিসম্পন্ন একটি যুদ্ধবিমান কীভাবে দিনের পর দিন বিদেশের মাটিতে আটকে থাকতে পারে? মজার বিষয় হলো, সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা ট্রল ও মিম। কেউ বলছেন, ‘এখন এই বিমানের নাগরিকত্ব দেওয়া উচিত’, কেউ বা বলছেন, ‘এতদিন রানওয়েতে দাঁড়িয়ে থাকার ভাড়া হিসেবে ভারতের কোহিনূর দাবি করা উচিত।’

সতর্কতার অংশ হিসেবে কেরালা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তারা ব্রিটিশ সরকারকে বিমান পার্কিং ফি প্রদানের বিষয়েও অবগত করেছে। পার্কিং ফি হিসেবে প্রতিদিন কয়েক হাজার ডলার ধার্য করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মুম্বাইয়ের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের নিরাপত্তা বিশ্লেষক ড. সামীর পাটিল বলেন, এই ঘটনা ব্রিটিশ নৌবাহিনীর ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি কীভাবে এভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকতে পারে, সেটি নিয়ে প্রশ্ন উঠছে।

ব্রিটিশ পার্লামেন্টেও এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দল সরকারের কাছে জানতে চেয়েছে, এই যুদ্ধবিমানের নিরাপত্তা ও প্রযুক্তিগত গোপনতা কীভাবে রক্ষা করা হচ্ছে।

এফ-৩৫বি বিমানটি হলো এমন একটি ফিফথ জেনারেশন স্টেলথ জেট, যা অল্প জায়গা থেকে উড়তে এবং সোজাভাবে অবতরণ করতে সক্ষম। সাধারণত এটি রণতরী থেকে পরিচালিত হয়। ভারতের মাটিতে এতদিন আটকে থাকা এই যুদ্ধবিমান এখন কৌশলগত গুরুত্ব ছাড়াও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X