‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দিলেন জাপা নেতা

জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা। ছবি : কালবেলা
জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা। ছবি : কালবেলা

চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতা মো. দিদারুল আলম।

শুক্রবার (৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।

দিদারুল আলম ‎জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক। তিনি সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের (র.) নাতি ও বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা।

‎এ সময় তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করেছি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।’

‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের বলেন, কিছুদিন আগে জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তিনি। শুক্রবার সকালে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সেখানে তিনি জামায়াতে ইসলামের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি আমৃত্যু পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাবেন বলে জানান।

‎তাকে বরণ করে নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ জেলা উপজেলার জামায়াতের বিভিন্ন নেতারা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X