কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন ছকে মাঠে নামছে পিটিআই, নির্দেশনা ইমরান খানের

পিটিআইয়ের দলীয় কর্মসূচি। পুরোনো ছবি।
পিটিআইয়ের দলীয় কর্মসূচি। পুরোনো ছবি।

পাকিস্তানে ভিন্ন ছকে মাঠে নামছে তেহরিক-ই-ইনসাফ। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন করে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন। মহররমের ১০ তারিখের পর দলটি আবার মাঠে নামছে।

শুক্রবার (০৪ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে মাঠে নামছে পিটিআই। আশুরার পর থেকে এ আন্দোলনের নির্দেশনা দিয়েছেন ইমরান খান। তার বোন আলিমা খান শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইমরানের বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, ইমরান খান বলেছেন, যদি ২৭তম সংশোধনী কার্যকর করা হয়, তবে রাজতন্ত্র চালু করাই ভালো।

সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পিটিআই শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রাখে। তবে সহিংসতা বরদাস্ত করা হবে না।

আলিমা খান বলেন, ইতোমধ্যে আন্দোলনের পরিকল্পনা প্রস্তুত হয়েছে। জনগণকে স্বাধীনতার জন্য রাস্তায় নামতে বলেছেন ইমরান। তিনি আবারও বলেছেন, বন্দিত্ব দাসত্বের চেয়ে শ্রেয়।

জেলে ইমরান খানের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, খান প্রতিদিন ২২ ঘণ্টা সেলে কাটান, মাত্র ২ ঘণ্টার জন্য তাকে বের হতে দেওয়া হয়। তার জন্য সব ধরনের জেল সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সন্তানদের সঙ্গে কথা বলতেও দেওয়া হয় না। গত ছয় মাস ধরে ইমরান তার ছেলেদের সঙ্গে কথা বলতে পারেননি। এটি অমানবিক ও বেআইনি।

আলিমা খান বলেন, আট মাস ধরে পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হিসেবে ইমরান দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না। এটি তার সাংবিধানিক অধিকার হরণের শামিল।

পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম জানান, প্রথমে ইরান-ইসরায়েল যুদ্ধ এবং পরে মহররমের কারণে আন্দোলন স্থগিত রাখা হয়েছিল। এখন সব প্রাদেশিক সভাপতিদের প্রস্তুতি সম্পন্ন। তিনি বলেন, প্রথম ধাপে জেলা ও প্রাদেশিক পর্যায়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X