কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়ন নদীভাঙন ও জলোচ্ছ্বাসে চরমভাবে বিপর্যস্ত। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই প্লাবনে ভেসে যায় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কবরস্থান পর্যন্ত। দীর্ঘদিনের এ দুর্দশার বিরুদ্ধে এবার রাজধানী ঢাকায় মানববন্ধনে সরব হয়েছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে চালিতাবুনিয়াসহ রাঙ্গাবালীর বিভিন্ন ইউনিয়নের শতাধিক বাসিন্দা অংশ নেন। উপস্থিত ছিলেন শিক্ষার্থী, লেখক, সাংবাদিক, সামাজিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, প্রতিবার ভোট আসে, প্রতিশ্রুতি আসে- কিন্তু বাস্তব রক্ষা আসে না। টেকসই কোনো বাঁধ হয়নি। লোক দেখানো কিছু প্রকল্প হলেও তা স্থায়ী নয়। বর্ষা এলেই আবার সব ভেসে যায়।

তারা আরও জানান, প্রতি বছর যে বাঁধ মেরামত করা হয়, তা প্রথম ঢলেই ভেঙে পড়ে। তাই স্থায়ী ও কার্যকর সমাধান হিসেবে ব্লক দিয়ে টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে তিন দফা দাবি উত্থাপন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেন, চালিতাবুনিয়ায় ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণ, ভাঙনে গৃহহারা মানুষদের পুনর্বাসন এবং ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দের দাবি জানাচ্ছি। শুধু প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তব পদক্ষেপ। নদীভাঙনের কারণে অনেক পরিবার একাধিকবার ভিটেমাটি হারিয়েছে। তাই এই তিনটি দাবি শুধু চাওয়া নয়, এখন এটি তাদের মৌলিক অধিকার।

মানবকল্যাণমূলক সংগঠন ‘বোধ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, চালিতাবুনিয়ার মানুষ শুধু ঘর হারায়নি, তারা হারিয়েছে নিরাপত্তা, মৌলিক অধিকার এবং ভবিষ্যতের স্বপ্ন। এই নদীভাঙন কোনো নতুন সংকট নয়, বছরের পর বছর ধরে এটা চলছে। অথচ প্রতিবছরই প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা গেলেও বাস্তব উদ্যোগের ঘাটতি থেকেই গেছে। আজকের মানববন্ধন কেবল একটি কর্মসূচি নয়- এটি চালিতাবুনিয়ার অস্তিত্ব রক্ষার চিৎকার।

আমরা সরকারের কাছে অনুরোধ জানাই- এই এলাকাটিকে ‘দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ, গৃহহারা মানুষের পুনর্বাসন এবং ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দ- এই তিনটি দাবির বাস্তবায়ন নিশ্চিত করুন।

এই মানববন্ধনে আরও বক্তব্য দেন- ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির সহসভাপতি রাজিব জুবায়ের, বাহাউদ্দীন হাওলাদার, দেলোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি রাকিবুল হাসান আলমাস, বাদল ফরাজী, রুবেল মুফতী, নিয়াজ খান, রায়হান মুফতীসহ চালিতাবুনিয়ার সাধারণ জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X