পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:৩১ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

পাহাড়ধসে ঘরের ভেতরে থাকা তিনজন মাটিচাপা পড়ে। ছবি : কালবেলা
পাহাড়ধসে ঘরের ভেতরে থাকা তিনজন মাটিচাপা পড়ে। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়ায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মা-মেয়ে ও নাতনিসহ ঘুমন্ত অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৩৫), মেয়ে ময়না আক্তার (২০) ও নাতনি মাহি (৬)।

স্থানীয়রা জানান, তারা রাতে ঘুমিয়ে ছিল। ঘরটি সেমিপাকা ছিল। রাতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে ঘরের পাকা দেওয়াল ভেঙে ঘুমন্ত অবস্থায় তাদের চাপা দেয়। এতে তিনজনেই মারা যান। সকালে কেউ না উঠায় এলাকার লোকজন তাদের ঘরে গিয়ে বিষয়টি বুঝতে পারে। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে বিষয়টি জানান।

শীলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে একই পরিবারের মা-মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে আমি দ্রুত গিয়ে লাশ উদ্ধার করি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন,সকালে শিলখালী পাহাড়ধসে একই পরিবারের তিনজনে মৃত্যু খবর পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনহানির শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি ছিল অগ্রভাগে : সাঈদ আহমেদ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গোলাগুলি, অভিযুক্ত বাবা-ছেলে

এভারকেয়ার থেকে বিমানবন্দরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের

আইপিএলে পুরো মৌসুমে নেই বাংলাদেশিরা, নিলামে দল পাওয়া নিয়ে সংশয়

লবণ খাওয়ার বিষয়ে সতর্ক করছেন চিকিৎসক

নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হলিউড নির্মাতা দম্পতির

ডিবি হেফাজতেই আনিস আলমগীর, জিজ্ঞাসাবাদ চলছে

১০

সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

১১

নৌপরিবহন উপদেষ্টা / জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত

১২

বন্ডি বিচে সন্ত্রাসী হামলা / ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন মাইকেল ভন

১৩

এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী

১৪

দিল্লিতে ঘন কুয়াশা, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

১৫

দেশে মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান

১৬

মৃত্যুদণ্ড চেয়ে হাসিনার বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল আজ

১৭

মালদ্বীপে কাভা কাপে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল

১৮

আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

১৯

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

২০
X