বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত মামুন। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত মামুন। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজিবকে (১৫) অপহরণ করে হত্যার দায়ে আসামি মামুনকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামুন জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

সোমবার (১৯ আগস্ট) চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় প্রদান করেন। এ মামলার ৩ আসামি র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ জুলাই দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজিবকে আসামি মো. মামুনসহ চারজন অপরহরণ করে। পরে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই টাকা না দিয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশ ও র‌্যাবকে বিষয়টি জানায়। পরে অপরহণ ঘটনার দুদিন পর মাহফুজের লাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় নিহত সজিবের মামা মো. আব্দুল হালিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মামুনসহ চারজনকে আসামি করা হয়। পরে মামলার তিনজন আসামি ক্রসফায়ারে নিহত হন।

জানা যায়, মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুল খালেক তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি থানায় চার্জশিট প্রদান করেন। আসামি মো. মামুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন বিচারক।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরীফ উদ্দিন হাসু বলেন, মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১০

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১১

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১২

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

১৩

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

১৪

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

১৫

সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ

১৬

কোরআন বুকে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মা

১৭

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

১৮

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

১৯

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

২০
X