রংপুর ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে শেখ হাসিনা-রেহানার নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। পুরোনো ছবি
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। পুরোনো ছবি

রংপুরে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় তার স্ত্রী জিতু বেগম এ হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ বাবু এ মামলা গ্রহণের আদেশ দেন।

অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল জানান, গত ১৯ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালালে সবজি বিক্রেতা নির্মমভাবে খুন হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, নাইমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, এ আরাফাত, অপু উকিল, রংপুরের সাবেক এমপি আহসানুল হক চৌধুরীর ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৮ পুলিশ কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের ৫৭ জনের নেতার নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মোফাজ্জল হোসেন বকুল বলেন, আদালত বাদীর বক্তব্য শুনে মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মহানগর কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি ন্যায়বিচার পাব।

নিহত সাজ্জাদের মা ময়না বেগম জানান, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। এ সময় বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে সাজ্জাদ আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। ছেলে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৩

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৫

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৬

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৯

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

২০
X