চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে আরও এক মামলা

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি। ছবি : সংগৃহীত
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আরও একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় দীপু মনিকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন নুরুল ইসলাম খান। এই মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময়ের সহিংসতায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরই মামলায় আসামি করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ৫টি মামলা থানায় দায়ের করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় দুটি, হাজীগঞ্জে দুটি ও হাইমচরে একটি।

সদর থানার মামলার বাদী আবদুর রাজ্জাক হাওলাদার। যেখানে এজাহার নামীয় আাসামি ৫১০ এবং অজ্ঞাত ১২০০ জন। দ্বিতীয় মামলার বাদী নুরুল ইসলাম খান এবং এতে এজাহার নামীয় আসামি ২২৪ এবং অজ্ঞাত ৪০০ জন। এ দুটি মামলার প্রধান আসামি ডা. দীপু মনি এবং দ্বিতীয় আসামি তার ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এদিকে ১৮ আগস্ট হাইমচর থানায় আহসান হাবিব বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীকে প্রধান আসামি করে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া হাজীগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জন এবং অপর একটি মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের ডিএসবির ডিআইও ওয়ান মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মাসের ১১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলাগুলো দায়ের হয়। এতে এজাহার নামীয় ৮৬৬ জন এবং অজ্ঞাত ২ হাজার ২৫ জনের মতো আসামি রয়েছে।

তিনি বলেন, তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানতে পেরেছি। তবে নিরীহ কেউ যাতে এসব মামলায় হয়রানি না হয় সেজন্য সংশ্লিষ্ট থানার ওসিদের সজাগ থাকতে বলে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১০

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১২

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৩

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৫

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৬

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৭

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৮

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

২০
X