শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : অমি

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। ছবি : কালবেলা
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। ছবি : কালবেলা

দেশের এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাওয়াল স্কুলের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের বন্যার্তদের জন্য সংগ্রহকৃত ত্রাণ দুর্গত এলাকায় পাঠানোর কাজ পরিদর্শন শেষে সমবেত জনতার উদ্দেশ্যে একথা বলেন।

অমি বলেন, দেশনায়ক তারেক রহমান দেশের এই সংকটময় সময়ে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে ত্রাণ সংগ্রহ করে তা বানভাসী মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছি।

তিনি বলেন, আমাদের কাছে দেশ আগে। দেশের মানুষ আগে। তাই যে কোনো সংকটে দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের ঐকান্তিক প্রচেষ্টায় বিএনপি ও অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রদত্ত টাকায় চার হাজার প্যাকেট ত্রাণ বিতরণের জন্য পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে খাদ্য, জরুরি ওষুধ ও সুপেয় পানি।

এ সময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, আশরাফুল আলম, শহিদুল ইসলাম রাজু, নওশাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

১০

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

১১

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

১২

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

১৩

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

১৪

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

১৫

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

১৬

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

১৭

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৮

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

১৯

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

২০
X