বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় জলাবদ্ধতায় আমন রোপণ ব্যাহত

জলাবদ্ধতায় ব্যাহত  হচ্ছে আমন ধান রোপণ, বিপাকে কৃষকরা। ছবি : কালবেলা
জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে আমন ধান রোপণ, বিপাকে কৃষকরা। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় জলাবদ্ধতার কারণে প্রায় ৬০০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করতে পারেননি অর্ধশতাধিক কৃষক। কৃষকদের দাবি, বন্যার কারণে পানি জমে যাওয়া এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমন ধান রোপণ করা যাচ্ছে না। ফলে এ বছর প্রায় ৬০০ হেক্টর জমি অনাবাদি পড়ে থেকে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকরা ভাদ্র মাসের ২৫ তারিখ পর্যন্ত আমন রোপণের সময় পাবেন। এরপর নিয়মিত ধানের জাত রোপণ করলে ফলন ভালো হবে না। তবে নাভি জাতের ধান রোপণ করার সুযোগ থাকবে।

কৃষকরা জানান, উপজেলার মোজাফফরপুর ইউনিয়ন, চিরাং, নওপাড়া এবং বলাইশিমুল এলাকার প্রায় ৬০০ হেক্টর আবাদি জমিতে আমন রোপণ বাকি রয়েছে। এসব জমি দুই ফসলি এবং এতে শুধু ধানের আবাদ হয়। এই ধান চাষ করে কৃষকদের পরিবারের খাবারের জোগান চলে।

মৌসুম শেষ হতে চললেও জলাবদ্ধতার কারণে এখনও জমিগুলোতে আমন রোপণ করতে পারেননি তারা। অথচ অতীতে কখনও এমন জলাবদ্ধতা দেখা দেয়নি। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ কৃষকদের।

চিরাং ইউনিয়নের কৃষক আজহারুল বলেন, প্রতিবছর এ সময়ে এলাকায় ধানের সবুজ চারায় ভরে ওঠে। কিন্তু এ বছর জলাবদ্ধতার কারণে কেউ ধান রোপণ করতে পারেনি। অথচ মৌসুম শেষ হচ্ছে। আমরা আবাদ করতে না পারলে কী খাব, পরিবারকে কী খাওয়াব?

নওপাড়া ইউনিয়নে প্রায় এক হেক্টর জমি আছে কৃষক সিফাত ও তার পরিবারের। কিন্তু জমিতে এখনো হাঁটুপানি আর কচুরিপানা। ফলে এবছর ধান রোপণ করতে পারেননি তিনি। ধানের চারা রোপণ করতে গেলেও জমিতে জমে থাকা পানিতে ডুবে যাচ্ছে। সিফাত বলেন, আমরা অসহায়। কেউ আমাদের দিকে তাকায় না। শত একর জমি পানিতে তলায় আছে। আমরা কেমন করি আবাদ করব।

কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা কালবেলাকে বলেন, উপজেলায় ২০ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন রোপণ ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৭৫০ হেক্টরের মত জমি রোপণ করা হয়েছে। জলাবদ্ধতার কারণে বাকি জমি আবাদ করতে বিলম্ব হচ্ছে। পানি কমতে শুরু করলে বাকি জমিগুলোতে রোপণ হয়ে যাবে।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে কৃষি বিভাগের করণীয় নেই। অতি বৃষ্টির কারণে এবং যত্রতত্র ফিশারিজ স্থাপন জলাবদ্ধতার অন্যতম কারণ। তবে পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরিষাসহ বিভিন্ন শস্য বীজ প্রণোদনা দেওয়ার সুযোগ রয়েছে।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X