সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৬:৪৬ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জীবিত হওয়ার আশায় ৬ দিন স্ত্রীর লাশ রেখে দিলেন স্বামী!

স্বামী গ্রেপ্তার 
নিহত শামীমা সুলতানা নাজমার বাড়ি। ছবি: কালবেলা
নিহত শামীমা সুলতানা নাজমার বাড়ি। ছবি: কালবেলা

নরসিংদীর মনোহরদীতে পুনরায় জীবিত হওয়ার আশায় গত ৬ দিন ধরে লাশ রেখে দেওয়ার ঘটনায় থানায় মামলার পর নিহতের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) সন্ধ্যায় নিহতের লাশ দাফনের পরপরই স্বামী মোক্তার উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় মনোহরদী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী পৌরসভার বাজারের পাশেই নিজেদের বাড়িতে বসবাস করতেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মোক্তার উদ্দিন তালুকদার (৬৮), তার স্ত্রী নাজমা বেগম (৫৫), মেয়ে মাহবুবা তালুকদার (৪০) রোকসানা তালুকদার (৩৪), আফরোজা তালুকদার (২৮) ও নিষাদ তালুকদার (২৫)। তারা সবাই আটরশি পীরের ভক্ত ছিলেন। তারা কেউই বাসা থেকে বের হতেন না। নিজেরাই বাড়িতে অবরুদ্ধ হয়ে থাকতেন। এসব নিয়ে প্রতিবেশীরা তাদের জিজ্ঞেস করলেও কোনো সদুত্তর দিতেন না। তারা প্রতিদিন রাত ৩টা থেকে ভোর পর্যন্ত জিকির করতেন।

নিহত শামীমা সুলতানা নাজমা তার পরিবারের সদস্যদের বলে গিয়েছিলেন তিনি যদি কোনো সময় মারা যায় তাহলে তার লাশ রেখে যেন অপেক্ষা করা হয়। তিনি তিন থেকে চার দিন পর পুনরায় জীবিত হবেন। সোমবার (৫ জুন) শামীমা সুলতানা নাজমা মারা গেলে তার পরিবারের সদস্যরা বিষয়টি কাউকেই জানায়নি।

তারা সবাই মায়ের জীবিত হওয়ার আশায় লাশ খাটের তলে রেখে অপেক্ষা করতে থাকেন। এদিকে প্রতিবেশীরা পচা গন্ধ পেতে থাকে। এমনকি তারা ভাবে হয়তো ইঁদুর মরে গন্ধ ছড়িয়েছে। কিন্তু ধীরে ধীরে গন্ধ তীব্র হওয়ায় পাশাপাশি তাদের রহস্যজনক চলাচলের কারণে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া দেয়নি। এক সময় ঘরের দরজা ভেঙে ভেতরে গেলে দেখা যায়, তারা সবাই ঘরেই অবস্থান করছে। এ সময় খাটের নিচ থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। আর পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খন্দকার আনিসুর রহমান বলেন, থানা থেকে তাদের রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের শারীরিকভাবে অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি।

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, পরিবারটি এক পীরের মুরিদ ছিলেন। তারা জিকিররত অবস্থায় নাজমার মৃত্যু হয়েছে বলে আমাদের জানিয়েছে। পুনরায় জীবিত হওয়ার ধারণায় তারা লাশ খাটের নিচে রেখে দিয়েছিল।

আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া গেলে মৃত্যুরহস্য নিয়ে নতুন করে কিছু বলা যাবে না। তবে লাশের প্রতি অবমাননার দায়ে নিহতের বোন রুমানা সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করলে স্বামী মোক্তার হোসেন তালুকদারকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া পরিবারের অপর সদস্যদের বাড়িতে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১০

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১১

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১২

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৩

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৪

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৫

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৬

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৭

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৮

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৯

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

২০
X