মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস। ছবি : কালবেলা
দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলা বাতিসা নানাকরা এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মামুন (৫০) তার শ্বাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (৫ মাস) ও মাইক্রো চালক ফেনী সদরের মাস্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)।

নিহত মামুনের ভাই হানিফ জানান, তার ভাই বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে ফেনীতে যায়। মামুন ঢাকা একটি হসপিটালে চাকরি করেন। তিনি আজ সকালে স্ত্রী সন্তান ও শ্বাশুড়িকে মাইক্রোবাসযোগে ফেনী থেকে রওয়ানা হন। কিছুক্ষণ পরে শুনি তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রইস উদ্দিন জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়।

তিনি জানান, এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আমরা নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X