লালমনিরহাট প্রতিনিধি :
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর রংপুর আগমনে তিস্তা মহাপরিকল্পনাসহ ১২ দফা দাবিতে মানববন্ধন

১২ দফা দাবিতে লালমনিরহাটে ‘অতিক্রম’-এর মানববন্ধন। ছবি : কালবেলা
১২ দফা দাবিতে লালমনিরহাটে ‘অতিক্রম’-এর মানববন্ধন। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে তিস্তা মহা পরিকল্পনা, মোগলহাট শুল্ক স্থলবন্দর, অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালুসহ ১২ দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে ‘অতিক্রম’ নামে একটি সংগঠন।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জেলার মিশন মোড় চত্বরে সামাজিক সংগঠন অতিক্রমের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

এ সময় অতিক্রমের আহ্বায়ক মো. হেলাল হোসেন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেওয়া লালমনিরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।

বক্তারা প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মোগলহাট শুল্ক স্থলবন্দর স্থাপনের ঘোষণা বাস্তবায়ন, লালমনিরহাট থেকে অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু, রংপুর-লালমনিরহাট-বুড়িমারী ৪ লেন সড়ক, তিস্তা নদীর ওপর ডুয়েল গেজ নতুন রেলসেতু তৈরি, লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন, বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু, যুব প্রশিক্ষণ কেন্দ্র ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা, লালমনিরহাট শহরে আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন, ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন ও লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালুর দাবি জানান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X