ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি বাবেলের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ

সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি বাবেলের বাড়িতে প্রবেশের দুটি ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনগুলোতে ভাঙচুর চালায়। একটি টিনশেডের ঘরে অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি গাড়ি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখে হামলাকারীরা চলে যায়। হামলায় অংশ নিতে আসা দুর্বৃত্তদের দলটি ৭টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান কালবেলাকে বলেন, ভোরের দিকে শতাধিক মানুষ সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন কালবেলাকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে দুর্বৃত্ত কাউকে পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে কারা এ হামলায় অংশ নিয়েছিল।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে আত্মগোপনে আছেন ফাহমী গোলন্দাজ। ফাহমী গোলন্দাজ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসেছে বিস্ফোরক, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

বিভ্রান্তি ছড়িয়ে মাদ্রাসা শিক্ষার সুনাম ক্ষুণ্ন করা যাবে না: ইফা ডিজি

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ মৃত্যুর দুই দশক: আজও তাড়া করে দুঃসহ স্মৃতি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ ১০ হাজার টাকা

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

কমছে পানি, খাগড়াছড়িতে উন্নতির পথে বন্যা পরিস্থিতি

১০

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

১১

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

১২

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

১৩

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

১৪

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

১৫

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

১৬

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

১৭

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

১৮

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

১৯

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

২০
X