জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট পৌর এলাকার খনজনপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাটে ওই মতবিনিময় সভায় রাজশাহী থেকে আসা বিভাগীয় সমন্বয়ক প্রতিনিধি দলের প্রধান হিসেবে মাহিন সরকার বক্তব্য দেন। তিনি ছাড়াও আন্দোলনে যোগ দিতে গিয়ে জয়পুরহাটের নিহত পরিবারের সদস্য এবং আহতরাও বক্তব্য দেন।

মাহিন সরকার বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন ছাত্র-জনতার ঐক্য ধরে রাখতে হবে এবং তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রদের মধ্যে কিছু ভাঙন ধরেছে, এটা ঠিক। কিন্তু কোনোভাবেই ঐক্য নষ্ট করা যাবে না। নিহত ও আহত পরিবারের মধ্য থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে হবে। রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, এজন্য অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

আহত ও নিহতের তালিকা করা হচ্ছে। এ তালিকা থেকে যেন কেউ বাদ না পড়ে, সেদিকে লক্ষ রাখতে হবে। যারা চোখে গুলিবিদ্ধ হয়েছেন, তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য সরকারকে চাপ দেওয়া হয়েছে। তাদের এ সফর এবং মতবিনিময় সভা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। ছাত্র-জনতার বিজয়কে ধরে রাখতে জনগণকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি মানুষকে সচেতন করতে তাদের এ সফর।

আরও বক্তব্য দেন ইফতেখার আলম আসাদ, নিহত রিতা আক্তারের মা রেহেনা বেগম, নিহত বিশালের বাবা মজিবুল সরকার, আহত ইমন, আল-আমিন, রাকিব হাসান, রিমন প্রমুখ।

জয়পুরহাটে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ফয়সল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম, ঐশিক মণ্ডল জয় ও ইমন হোসাইন।

বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ছাত্র-জনতার মধ্যে বক্তব্য দেন বলে স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্ররা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১০

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১১

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১২

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৩

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৪

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৭

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৮

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

২০
X