বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া দহপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক ফেরদৌস শেখ (২২) গুরুতর আহত হয়েছেন। তিনি সেরুয়া দহপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ফেরদৌস শেখ বলেন, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন সেরুয়া দহপাড়া এলাকার ফজল হকের ছেলে সোহেল রানা। তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। পাশাপাশি মাদক ব্যবসা করতেন। এ ছাড়া আন্দোলন চলাকালে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন।

তিনি জানান, এ নিয়ে মাদক ব্যবসায়ী সোহেল রানার সঙ্গে সমন্বয়ক ফেরদৌস শেখের বিরোধ তৈরি হয়। এরই জেরে ঘটনার সময় স্থানীয় সড়কে তাকে একা পেয়ে সশস্ত্র সন্ত্রাসী সোহেল রানা ও তার আরেক সহযোগী উজ্জ্বল মিয়া হামলা চালায়। অতর্কিত হামলা ও বেধড়ক মারপিটে তিনি গুরুতর আহত হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই ফোর্স নিয়ে সেখানে গিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত এজাহার পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X