কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহত কুমিল্লার ১১ জনের বাড়িতে হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা দেবিদ্বার উপজেলার ১১ জনের বাড়িতে গেলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা দেবিদ্বার উপজেলার ১১ জনের বাড়িতে গেলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা দেবিদ্বার উপজেলার ১১ জনের বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় নিহতদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অনানুষ্ঠানিকভাবে আন্দোলনে নিহত মোট ১১ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সমন্বয়ক হাসনাত।

এদিন সকাল ১০টার দিকে প্রথমে উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের নিহত কাদির হোসেন সোহাগের বাড়িতে যান তিনি। এরপর সেখানে সোহাগের মা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন হাসনাত।

পরে গত ২০ জুলাই নারায়ণগঞ্জের চিটাগং রোডে পুলিশের গুলিতে নিহত ১০ বছরের শিশু মো. হোসাইনের গ্রামের বাড়ি উপজেলার রাজামেহার ইউনিয়নের বেতুয়া গ্রামে গিয়ে তার কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

বিকেলে দেবিদ্বার সদরে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল মিয়ার বাড়িতে যান তিনি। সেখানে নিহত রুবেলের নবজাতক সন্তানকে কোলে তুলে নেন। নিহত রুবেলের মা ও স্ত্রীকে সান্ত্বনা দেন হাসনাত আবদুল্লাহ। পরে একে একে নিহতদের সবার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বারে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাজমুল হাসান নাহিদ, মুক্তাদির জারিফ সিক্ত, শরীফ আল বান্না, সাজেদুল রাসেদ রাফসান, সিয়াম ইসলাম ও ডা. আল আমিন প্রমুখ। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।

হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলার গোপলানগর এলাকার বাসিন্দা। তিনি বৃহস্পতিবার অনানুষ্ঠানিকভাবে দেবিদ্বারে যান। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী দেবিদ্বারে তার কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতেই হবে’

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের সময় দুই কর্মী আটক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

শারীরিক প্রতিবন্ধী আলিফের পাশে চট্টগ্রামের ডিসি

‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

১০

বহিষ্কৃতদের প্রত্যাবর্তনে ছন্দে ফিরছে সিলেট বিএনপি

১১

অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ

১২

বিসিএস পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগুন

১৪

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

১৫

খুলনা-২ / বিএনপির প্রার্থী ঘোষণার মাস পেরোলেও ঐক্যবদ্ধ প্রচারকাজ শুরু হয়নি

১৬

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যের ডাক

১৭

গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’

১৮

এসএসসি পাসেই বসুন্ধরা গ্রুপে চাকরি, পাবেন যেসব সুবিধা

১৯

দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

২০
X