দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেবিদ্বার থানায় ল্যাপটপ ও প্রিন্টার দিল জামায়াত

ওসির হাতে ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন কুমিল্লা জামায়াত নেতা মো. সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
ওসির হাতে ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন কুমিল্লা জামায়াত নেতা মো. সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

শেখ হাসিনার সরকার পতনের দিন কিছু দুষ্কৃতকারী কুমিল্লার দেবিদ্বার থানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। ফলে স্থবির হয়ে পড়ে থানার স্বাভাবিক কার্যক্রম। এ অবস্থায় প্রাথমিকভাবে থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের হাতে একটি ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদসহ দেবিদ্বার উপজেলা জামায়াতের নেতারা।

সাইফুল ইসলাম শহীদ বলেন, দেবিদ্বার থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে দেবিদ্বার উপজেলা জামায়াতের পক্ষ থেকে ওসি রফিকুল ইসলামের হাতে একটি ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেওয়া হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট হামলার পর থানার স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। থানার কার্যক্রম চালাতে সবার আগে প্রয়োজন ছিল কম্পিউটার ও প্রিন্টার। উপজেলা জামায়াতের নেতারা একটি ল্যাপটপ ও উন্নতমানের একটি প্রিন্টার থানায় নিয়ে আসেন। এ মুহূর্তে সরঞ্জামগুলো অতীব প্রয়োজনীয় ছিল। এগুলো পাওয়ায় প্রাথমিক কাজগুলো সম্পাদন সহজ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দফা দাবিতে বিসিবিতে ক্রিকেটারদের অবস্থান

পরিবারের সদস্যরা আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন : প্রেস সচিব

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

পুতিন-এরদোয়ানের বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা

বেতারের কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দু’জন গ্রেপ্তার 

বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই গাড়িচালক গ্রেপ্তার

হাদির হামলাকারীদের অবস্থান নিয়ে সবশেষ যা জানা গেল

হাদিকে গুলির ঘটনায় শনাক্ত কে এই ফয়সাল করিম দাউদ

রিজভীর দুঃখ প্রকাশ

১০

রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

১১

শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

১২

হাদির ওপর হামলা / এক ফেসবুক পেজ থেকেই শিবিরকে জড়িয়ে ৪টি ভুয়া ফটোকার্ড ভাইরাল 

১৩

বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল

১৫

প্রতিষ্ঠানে লাইন ম্যানেজাররা যেভাবে সাফল্যের অদৃশ্য শক্তিতে পরিণত হতে পারেন

১৬

রিজভীর বক্তব্যকে বোগাস বললেন ডিএমপি কমিশনার

১৭

এক্সের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ ইমরান খানের সাবেক স্ত্রীর

১৮

‘মেধাবী’ প্রকল্পকে  জবির ‘হল’ হিসেবে বিবেচনা না করার অনুরোধ আস-সুন্নাহর

১৯

হাদির চিকিৎসায় ১১ সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাল বিশেষ মেডিকেল টিম

২০
X