কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কলোনিতে আগুন, পুড়ল ৪০ কক্ষ

গাজীপুরে আমবাগান কলোনিতে আগুনে পুড়ে যাচ্ছে সব। ছবি : কালবেলা
গাজীপুরে আমবাগান কলোনিতে আগুনে পুড়ে যাচ্ছে সব। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কলোনির অন্তত ৪০টি কক্ষ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকার সুলতানের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূতেই আগুন আশপাশের কয়েকটি বাসা বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটিসহ ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১০

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১২

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৩

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৪

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৭

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৮

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৯

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

২০
X