ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে চুমকি হত্যায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত ২ আসামিকে আদালতে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত ২ আসামিকে আদালতে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ফারহানা আক্তার চুমকি (৩৫) হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহ্ ইফতেখার আহম্মেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন ৮ নম্বর আওলাই ইউনিয়ের সাবেক চেয়ারম্যান আ. রাজ্জার (৫০), বয়রা, ছাতিনালীর এমদাদুল হক (৪৮) দুজনই জয়পুরহাট পাঁচবিবির এবং অপর একজন দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার কৃষ্টপুর মরিচার মাইক্রো ড্রাইভার এমদাদুল হক(৪৫)।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. রাজ্জাক (৫০), একই উপজেলার বয়রা-ছাতিনালী গ্রামের মৃত মালেক মণ্ডলের ছেলে এমদাদুল হক (৪৮), মরিচা গ্রামে মাইক্রোবাসের চালক এমদাদুল হক (৪৫)।

পুলিশ সুপার জানান, জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বর্গাহাটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ফারহানা আক্তার চুমকি ও তার স্বামী এজাজুল হক সনি। এজাজুল হক মুদি দোকানি ছিলেন এবং দেরিতে বাসায় ফিরতেন। এই সুবাদে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালে চুমকিকে গোপনে বিয়ে করেন আব্দুর রাজ্জাক। এতে পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন তিনি। এরপর থেকে চুমকিকে হত্যার পরিকল্পনা করেন আব্দুর রাজ্জাক।

তিনি জানান, গত ২৭ জুলাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিয়ের করার কথা বলে চুমকিকে ডেকে পাঠান আব্দুর রাজ্জাক। পাঁচবিবি থেকে মাইক্রোবাসে করে চুমকিকে ঘোড়াঘাটে নিয়ে আসার পথে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ওই গাড়ীতে উঠেন চেয়ারম্যান ও তার সহযোগী। ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে গাড়ির মধ্যেই গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে চুমকিকে হত্যা করেন আসামিরা। পরে তাকে খারাপ মেয়ে বলে আখ্যায়িত করতে মোজাম্মেল হকের আম বাগানে মরদেহ ফেলে যান আসামিরা। ২৮ জুলাই চুমকির মরদেহ উদ্ধার হলে তার বাবা মোখলেছুর রহমান একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহযোগীতায় ঘোড়াঘাট থানা পুলিশ বিভিন্ন জেলা থেকে হত্যায় জড়িত চেয়ারম্যানসহ তার সহযোগীদেরকে আটক করে।

গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার দিনাজপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X