সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৬ অক্টোবর) ভোর রাতে গোদনাইল বার্মাশীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ওসি আল মামুন।

গ্রেপ্তার হওয়া সাব্বির আহম্মেদ প্রধান (৪৮) গোদনাইল বার্মাশীল এলাকার মৃত হাসান আলী প্রধানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে চোরাই জ্বালানি তেলের ব্যবসা ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত আরাফাত হোসেন আকাশ (১৬) হত্যা মামলার আসামি সাব্বির আহম্মেদ প্রধান। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আদমজীনগর এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তার স্ত্রী লিপি আক্তার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে চার বছর আগে বহিষ্কার করে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে নিজের স্ত্রীকে বিদ্যালয়ের প্রভাতি শাখায় ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে বসিয়েছেন সাব্বির আহেম্মদ। এ নিয়ে এখনও চলছে সমালোচনা। তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় নাজমুল হুদাকে শিক্ষা অধিদপ্তর স্বপদে বহাল করার নির্দেশ দিলেও অদ্যাবধি পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন কালবেলাকে বলেন, একটি হত্যা মামলায় সাব্বির আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X