রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার কথা বলে টাকা দিয়ে নবজাতক নিয়ে উধাও

রাজশাহী নগরীর এক হোটেলের  রিসিপশনে নবজাতকের নানি ও  প্রতারক নারী (মুখে মাস্কপরা)। ছবি : কালবেলা
রাজশাহী নগরীর এক হোটেলের রিসিপশনে নবজাতকের নানি ও প্রতারক নারী (মুখে মাস্কপরা)। ছবি : কালবেলা

ভালো চিকিৎসার জন্য কিছু টাকা হাতে তুলে দিয়ে কৌশলে এক নবজাতককে নিয়ে উধাও হয়েছেন এক নারী। ফাঁদে পা দিয়ে নবজাতকের নানি চিকিৎসার জন্য শিশুটিকে ওই নারীর হাতে তুলে দেন। বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মো. সুমন মিয়া। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামে। সুমনের স্ত্রীর নাম মনি খাতুন। সন্তান প্রসবের জন্য গত ৪ অক্টোবর মনিকে রামেক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রোববার (৬ অক্টোবর) মনি খাতুন একটি ছেলেসন্তানের জন্ম দেন। বাচ্চাটির জন্মের পর ওজন ছিল স্বাভাবিকের তুলনায় কম। এ জন্য বাচ্চাটিকে ২৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এক নারী মাস্ক পরা অবস্থায় বাচ্চার মাকে সন্তানের ভালোমন্দ বিষয়ে খোঁজ নেন। ওই নারী তাকে আশ্বস্ত করে বলেন, বাইরের একটি ক্লিনিকে ভালো ডাক্তার আছে। সেখানে দেখালে তার বাচ্চা ভালো হয়ে যাবে। এ বিষয়ে নবজাতকের নানি রুমি বেগমকে জানালে তিনি বাচ্চার সুস্থতার জন্য ওই নারীর সঙ্গে যোগাযোগ করতে থাকেন।

মনি খাতুন জানান, ওই নারী তার মাকে এই বলে আশ্বস্ত করেন যে, তারা স্বেচ্ছাসেবী হিসেবে বাচ্চাদের চিকিৎসা ও টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন। এরপর তার মা রুমি বেগম বাচ্চাটিকে কোলে নিয়ে বাচ্চার মাকে বলেন, ‘বাচ্চার গরম লাগছে। বাইরে থেকে বাতাস খাইয়ে নিয়ে আসি।’ এই বলে তার ছেলেকে বাইরে নিয়ে যায়।

এদিকে বাটার মোড়ের এক হোটেলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার বিকেল ৪টা ২৩ মিনিটে বোরকাপরা দুই মহিলা হোটেলে প্রবেশ করছে। তার পাশেই নবজাতককে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার নানিকে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, এ ঘটনা জানার পর থেকে আমরা খতিয়ে দেখছি এবং কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি। সব সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে এবং পুলিশের সহযোগিতায় খুব দ্রুত সমাধানে আসতে পারব বলে আশা করি।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আটকের বিষয়টি সে রকম নয়। তাদের কথাবার্তা সন্দেহজনক ছিল। ওই নারীর কাছ থেকে তারা কিছু টাকাও নিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়াদ বাড়লো ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১০

নির্ভরা

১১

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১২

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৩

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৪

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৫

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১৬

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১৭

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৯

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

২০
X