গোয়ালন্দ ও রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:২২ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলার দ্বন্দ্বে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত ফারুক হোসেন। ছবি : সংগৃহীত
নিহত ফারুক হোসেন। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীর গেটে মোঃ ফারুক হোসেন (২৫) নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার (১২ অক্টোবর) রাত ১০ টার সময় দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়ার গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলের পাড়ার পল্লী চিকিৎসক মোঃ শহীদ (শহীদ ডাক্তার) এর ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য।

স্থানীয় ও যৌনপল্লীর বাসিন্দারা জানায়, রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুককে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, খবর শুনে ঘটনাস্থালে এসে পর্যবেক্ষণ করছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফ আল রাজীব কালবেলাকে জানান, এখন পর্যন্ত আমার কাছে খুব বেশি তথ্য নেই। তবে জাহিদ এবং ফারুক এর সাথে অভিযুক্ত রিপনের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ছিল। বিস্তারিত পরে জানাতে পারবো।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X