শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত
মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

মায়ের মৃত্যুর খবরে গাজীপুর থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাত বোন।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদরের দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২২) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। তারা গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন।

জানা গেছে, তারা সকলে ঢাকা গাজীপুর একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। রাতে নিহত নূপুর আক্তারের মা মারা গেছে খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাত বোন রুনা আক্তারকে নিয়ে বাড়িতে ফিরছিল। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় ওমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইলেটি রাস্তার ওপর পড়ে যায়। পরে পেছন থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X