কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকরা। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকরা। ছবি : কালবেলা

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আনন্দ টিভির সাংবাদিক মজিবুর রহমানকে হত্যা মামলায় জড়ানো ও তার বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে মানববন্ধন করেছেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আবদুল গনি বলেন, মজিবুর রহমানকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করে মামলা করা হয়েছে। কিন্তু মজিবুর রহমান বা তার পরিবার কখনোই আওয়ামী লীগ করেনি। কেরানীগঞ্জের কিছু কুচক্রী সাংবাদিক যারা স্বৈরাচারের আমলে বিভিন্ন অপকর্ম করেছিল তারাই এই মিথ্যা মামলার ইন্ধন দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। দ্রুত এই মামলা হতে মজিবুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে। তাই দ্রুত মজিবুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানাই।

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ বলেন, যে কুচক্রীমহলের ইন্ধনে সাংবাদিকের নামে মিথ্যা মামলা করা হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাইটিভির সাংবাদিক সামসুল ইসলাম সনেট, দপ্তর সম্পাদক কালবেলার সাংবাদিক মো. ইমরুল কায়েস, প্রচার ও প্রকাশনা সম্পাদক এশিয়ান টিভি সাংবাদিক রানা আহমেদ, নির্বাহী সদস্য সাঈদ আহমেদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোহনা টিভির সাংবাদিক আলমগীর হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক শিপন উদ্দিন, নির্বাহী সদস্য গ্লোবাল টিভি সাংবাদিক আরিফ সম্রাট, চ্যানেল এস পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক, দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক সোলায়মান, মুভি বাংলা টিভি সাংবাদিক আলতাফ হোসেন অমি।

উল্লেখ্য, জিহাদ নামে ছয় বছরের এক শিশু হত্যা নিয়ে শিশুটির পরিবার ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করা হয়। কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X