কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বৃষ্টির রেকর্ড, পানিবন্দি হাজারো পরিবার

টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। ছবি : কালবেলা
টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। ছবি : কালবেলা

পটুয়াখালীতে গত ১ সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে। টানা এই বর্ষণে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

সোমবার (৭ আগস্ট) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় এ বছরের সর্বোচ্চ ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর রয়েছে উত্তাল। হাজার হাজার ট্রলার আলিপুর বন্দর ও মহিপুর বন্দর প্রতাশ্রয়ে আশ্রয়ে আছে গত পাঁচ দিন ধরে। পানিতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে মৌসুমি সবজি চাষিরা। এ ছাড়া আমন চাষিদের বিজতলা তলিয়ে গেছে পানিতে।

নীলগঞ্জ ইউনিয়নের সবজিচাষি জামাল গাজী বলেন, টানা বৃষ্টিতে আমার সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে লাখ টাকা লোকসানে পড়তে হলো। যে করলা ৫০ টাকা পাইকারি বিক্রি হয় সেগুলো দশ টাকায় দিতে হচ্ছে।

একই ইউনিয়নের দৌলতপুরের ঘের চাষি কালাম গাজী বলেন, আমার ঘের তলিয়ে গেছে। বাঁধ ছুটে যাওয়ার আমার কমপক্ষে ৫ লাখ টাকা লোকসান হয়েছে। এত বৃষ্টি গত কয়েক বছরে আমি দেখিনি।

এদিকে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X