কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকা বন্যায় নিমজ্জিত

চকোরিয়া উপজেলা ভূমি অফিসের সামনে জলাবদ্ধতা। ছবি : কালবেলা
চকোরিয়া উপজেলা ভূমি অফিসের সামনে জলাবদ্ধতা। ছবি : কালবেলা

টানা ভারি বর্ষণ আর ভয়াবহ বানের পানিতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড় এলাকার বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বেশকিছু এলাকা কোমরপানিতে তলিয়ে গেছে।

শনিবার (৫ আগস্ট) থেকে টানা বৃষ্টিতে বহু এলাকার দোকানপাট, বসতবাড়ি ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানি নামেনি। বরং আরও বেড়েছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে বৃষ্টির রেকর্ড, পানিবন্দি হাজারো পরিবার

স্থানীয়রা জানিয়েছেন গত দুদিন ধরে দোকানপাট বন্ধ রয়েছে। এ নিয়ে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত চার দিন ধরে কোমরপানি ও হাঁটুপানিতে এ জলাবদ্ধতার পরিস্থিতি হতে রেহাই পায়নি সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগসহ পৌরসভার হাজার হাজার মানুষ। পৌরসভার মাতামুহুরী নদীর কূলঘেঁষে ওয়ার্ডগুলোর বসতবাড়ির উঠানে, ঘরের ভেতরে এমনকি সামনের সড়কেও পানি জমেছে। এ অবস্থায় মানুষ নিরুপায় হয়ে পড়েছে। অনেকেই অন্যস্থানে আশ্রয় নিচ্ছে বলেও তথ্য পাওয়া গেছে।

পৌরসভার স্থানীয়রা জানান, লোকজনকে রিকশা অথবা গাড়িতে চড়ে কর্মস্থলে চলাচল করতে হচ্ছে। থানা সেন্টার, ভূমি অফিস, বিজয় ও শহীদ মিনার, চিংড়ি চত্বর, হালকাকারা, পুরাতন বিমানবন্দর মাঠ এলাকাসহ আরও অন্যান্য পৌরসভার বিভিন্ন স্থানে কোমর ও হাঁটুপানিতে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতা, বৃষ্টি ও বন্যার পানিতে একাকার হওয়ার কারণে বেশকিছু এলাকায় বিদ্যুৎবিছিন্ন হওয়ার সংবাদ পাওয়া গেছে। এই চরম দুর্ভোগে পড়েছেন এলাকা বাসিন্দারা।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সরেজমিনে পরিদর্শনকালে দেখা গেছে, মাতামুহুরী নদীর ব্রিজ পয়েন্ট চকরিয়ার নদীতে বন্যার পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। চকরিয়ায় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের এসও মো. সালামন সোমবার (৭ আগস্ট) এলাকার বেড়িবাঁধ পরিদর্শনকালে কালবেলাকে জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে পাহাড়ের ওপর হতে সৃষ্ট বন্যার পানি নেমে আসায় নদীতে পানি বৃদ্ধি হতে থাকে। গত চার-পাঁচদিন ধরে টানা বর্ষণের ফলে মাতামুহুরী নদীর পানি অতিরিক্ত বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। আর বৃষ্টিপাত কম হলে পানি নামতে অনেক সময় লাগবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

১০

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১১

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

১২

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১৪

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১৫

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৬

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

১৭

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

১৮

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৯

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

২০
X