মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, ইনসেট পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। ছবি : কালবেলা
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, ইনসেট পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। ছবি : কালবেলা

কুমিল্লায় ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও সাবেক উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ নিরাপত্তায় উভয়কে কারাগারে আনা হয়। রোববার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।

কারাগার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রয়ারি গভীর রাতে চৌদ্দগ্রামে বহুল আলোচিত ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় শহীদুল হক ও কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কারাগারে আনা হয়।

সোমবার (১১ নভেম্বর) তাদের আদালতে হাজির করার দিন ধার্য করা আছে।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করে বিজিবি। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের পিএস ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঢাকায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।

রাতে চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ্জামান বলেন, বাসযাত্রী হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদারকে নির্ধারিত দিনে আদালতে হাজির করতে কুমিল্লায় আনা হয়েছে। এ মামলায় শহীদুল হক এজাহার নামীয় আসামি। তবে কিবরিয়া মজুমদারের নাম এজাহারে না থাকলেও তার জড়িত থাকার প্রমাণ মিলেছে, তাই তাকে এ মামলায় শোন গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X