টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে গেল আরকান আর্মি। ছবি : সংগৃহীত
নাফ নদী থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে গেল আরকান আর্মি। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণসামগ্রী রড সিমেন্ট সেন্টমার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

এর আগে মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে ধরে নিয়ে যায় তাদের।

আব্দুর রশিদ বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার রওনা দেয় সেন্টমার্টিনের উদ্দেশে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও দ্বীপে না পৌঁছায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে একটি মাধ্যমে জানতে পারি যে তাদের আরকান আর্মি ধরে নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সবুজ জানান, সম্প্রতি নাফ নদী থেকে আরাকান আর্মিদের বাংলাদেশি মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ট্রলার দুটিতে দুই মাঝিসহ ৬ জন স্টাফ ছিল। এরমধ্যে একটির মাঝি আব্দুর রহমান এবং আরেকটির মাঝি মোস্তাক আহমেদ। বর্তমানে তাদের মোবাইল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ প্রশাসনের সবাইকে অবহিত করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, এই বিষয়ে এখনো পর্যন্ত তাদের কাছে এইরকম কোনো তথ্য আসেনি এবং আমাদের কেউ অবহিত করেনি। বিষয়টি আমরা দেখতেছি খোঁজখবর নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১০

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১২

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৩

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৪

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৫

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৭

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৮

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৯

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

২০
X