কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিপুল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জে বিপুল বোমা তৈরির সরঞ্জামাদিসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
ঢাকার কেরানীগঞ্জে বিপুল বোমা তৈরির সরঞ্জামাদিসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে বিপুল বোমা তৈরির সরঞ্জামাদিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৬ নভেম্বর রাত সোয়া ১২টায় কেরানীগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইনের নেতৃত্বে একটি টিম কলাতিয়া ইউনিয়নের তালেপুর রসুলপুর জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় রসুলপুর জামে মসজিদের পাশের একটি বাড়ি থেকে হাসান (২৯) ও সুমনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ বস্তায় ১৭৫০ কেজি সালফার এবং এক বস্তা কাচ ভাঙা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ভাষ্যমতে এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ইকবাল হোসেন এশু, সোহেল মিয়া, মো. সোহেল, মো. শাহজাহান ও মীর জাহানের নামে বিস্ফোরকদ্রব্য উপাদানাবলি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X