মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় মিলেছে গুলিতে নিহত সেই তরুণীর

সাহেদা আক্তার। ছবি : সংগৃহীত
সাহেদা আক্তার। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই তরুণীর নাম সাহেদা আক্তার (২২)। তিনি ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি কোতোয়ালি থানার বরিবয়ান এলাকার আবদুল মোতালেবের মেয়ে। ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়ক থেকে তরুণীর লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। লাশ উদ্ধারের সময় পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল।

স্থানীয়রা জানান, ভোরে নিহত সাহেদাকে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। কিছুক্ষণ পর তার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন কয়েকজন। তার পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পিবিআই, ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান নিহত তরুণীর মায়ের বরাত দিয়ে বলেন, রাজধানীতে একটি ডে-কেয়ারে কাজ করতেন সাহেদা। শুক্রবার রাত ৮টায় তিনি ওয়ারীর বাড়ি থেকে বের হন। এরপর তার মুঠোফোন বন্ধ ছিল। আজ দুপুরে তার মা জানতে পারেন মেয়ে গুলিতে মারা গেছেন। তবে কার সঙ্গে, কেন শাহেদা শ্রীনগরের দোগাছি এলাকায় এসেছিলেন, সেটি তারা জানেন না। পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হিল্লা বিয়ে’ কী, ইসলামে এর বিধান কী?

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

১০

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

১২

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৪

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৫

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৬

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৮

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৯

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

২০
X