কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটের ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি

লালমনিরহাটের ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। ছবি : কালবেলা
লালমনিরহাটের ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জে অগ্রহায়ণের শেষ সময়ে শীত কিছুটা বাড়ায় শপিংমলের পাশাপাশি ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। শীতবস্ত্র কিনতে স্বল্প আয়ের মানুষেরা ভিড় করছেন কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার হকার্স মার্কেটের ফুটপাতে।

মূলত বিকেল থেকেই এ মার্কেটের ফুটপাতে ভিড় করেন ক্রেতারা। এছাড়াও তুষভাণ্ডার শহরের বিভিন্ন এলাকার ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে সুলভ মূল্যে বাহারি শীতের পোশাক পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতের এসব দোকানে বয়স্কদের সোয়েটার, কোট, ব্লেজার, মাফলারসহ ছোটদের বিভিন্ন সাইজের শীতের পোশাক বেশি। হকাররা অনেকে হাঁকডাক করে এসব কাপড় বিক্রি করছেন।

তুষভাণ্ডার হকার্স মার্কেটে ফুটপাতে মেয়েদের সোয়েটার মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৫০০ টাকা, ছোটদের বিভিন্ন পোশাক ৫০ থেকে ৪০০ টাকা, মাফলার ৪০ থেকে ১৫০ টাকা এবং গরম টুপি ৫০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন সাইজের কম্বল ২০০-৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

তুষভাণ্ডার অস্থায়ী হকার্স মার্কেটের ফুটপাতের ভাসমান দোকানিরা জানান, কিছুদিন শীতের পোশাকের পসরা সাজিয়ে বসলেও তেমন বিক্রি হয়নি। এখন দুই দিন থেকে শীতের প্রকোপ বাড়ায় ক্রেতার ভিড় বেড়েছে। ফুটপাতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক। এছাড়া জ্যাকেট, সোয়েটার ও বিভিন্ন ধরনের কম্বল কিনছেন ক্রেতারা। তবে তুষভাণ্ডার বাজার ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা গৃহিণী মরিয়ম আক্তার বলেন, সন্ধ্যার পর থেকে ভোরে শীতের প্রকোপ বাড়ছে। তাই বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি। তবে মান অনুযায়ী দাম কিছুটা বেশি।

এদিকে ডিসেম্বরের শেষে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার কালবেলা বলেন, সাধারণত ডিসেম্বর-জানুয়ারির দিকে বেশি শীত অনুভূত হয় বাংলাদেশে। যত দিন গড়াবে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমবে। এ মাসের ১৫ তারিখের পর থেকে শীত বেশি অনুভূত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১০

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১১

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১২

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৪

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৭

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

২০
X