বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যাকবলিত এলাকার অসহায় ও পানিবন্দি মানুষের জন্য বাড়ি বাড়ি গিয়ে  খিচুড়ি  পৌঁছে দিলেন ইউএনও। ছবি : কালবেলা
লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যাকবলিত এলাকার অসহায় ও পানিবন্দি মানুষের জন্য বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যাকবলিত এলাকার অসহায় ও পানিবন্দি মানুষের খিচুড়ি রান্না করে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গড্ডিমারী ইউনিয়ন পরিষদে খিচুড়ি রান্না করে পানিবন্দি ও অসহায় মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা।

জানা গেছে, টানা বৃষ্টিপাত ও তিস্তার পানি বৃদ্ধির ফলে বহু পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে। অনেক সচ্ছল পরিবারও চুলায় আগুন জ্বালাতে পারেননি। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খিচুড়ি রান্না করে ঘরে ঘরে পৌঁছে দেন হাতীবান্ধা উপজেলা প্রশাসন।

এ সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বুধবার (১৩ আগস্ট) থেকে অনেকে চুলায় আগুন জ্বালাতে পারেননি।

তাই পানিবন্দি মানুষের জন্য খাবার রান্না করে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় ইউপি সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X