গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাথরকোয়ারি খুলে না দিলে হরতালের হুমকি

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথরকোয়ারিসহ সিলেটের সব পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন। ছবি : কালবেলা
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথরকোয়ারিসহ সিলেটের সব পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন। ছবি : কালবেলা

ভাত দে, কাপড় দে, নইলে পাথরকোয়ারি খুলে দে। পাথরকোয়ারি বন্ধ কেন প্রশাসন জবাব চাই, লাখো মানুষের কর্মসংস্থান বন্ধ কেন জবাব চাই, পরিবেশের দোহাই দিয়ে পাথরকোয়ারি বন্ধ কেন? জবাব চাই? এ স্লোগানকে সামনে রেখে পাথরকোয়ারি বন্ধ রাখার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথরকোয়ারিসহ সিলেটের সব পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে উপজেলার হাদারপার বাজারে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার সমিতির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

এ সময় আরও বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুন নুর, সাবেক ইউপি সদস্য ওসমান গনি, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, সিফত উল্লাহ, কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল মান্নান, রুস্তমপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছত্তার, আবুল হোসেন।

বক্তারা বলেন, গত ৩০ অক্টোবর হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বৈধভাবে বিছনাকান্দি পাথর ব্যবসায়ীরা পাথর ক্রয় করার পর সহকারী কমিশনার ভূমি, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনসহ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো কর্তৃক অবৈধভাবে পাথর জব্দের প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ভারত থেকে এলসির মাধ্যমে পাথর ক্রয়ের লক্ষ্যে পতিত আওয়ামী লীগ সরকার অবৈধভাবে আইন করে বিছনাকান্দিসহ দেশের সবকটি পাথরকোয়ারি বন্ধ করে। অবিলম্বে পাথরকোয়ারি খুলে না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১০

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১১

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১২

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১৩

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৪

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৫

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৬

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৯

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

২০
X