ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডে শনিবার বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডে শনিবার বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় একজনকে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে আলাদা কর্মসূচি পালনকালে শহরের পাওয়ার হাউস রোডে এ ঘটনা ঘটে।

বিএনপির স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ নিয়ে জেলা বিএনপির একটি পক্ষ ঘোষিত কমিটিকে ‘ফরমায়েশি কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করে।

শনিবার বিকেলে নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পৌর এলাকার শেখ হাসিনা সড়ক সেতু এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করেন।

একই সময়ে জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউস রোডে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এ পরিস্থিতিতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কিছু দূর যাওয়ার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।

জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিরাজুল ইসলাম বলেন, ‘আনন্দ শোভাযাত্রা শেষ করে আমি ঘটনাস্থল ত্যাগ করি। পরে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।’

জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘এমন ব্যক্তিকে আহ্বায়ক করায় জেলা বিএনপির নেতা-কর্মীরা বিব্রত। এ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হোক। বিচ্ছিন্নভাবে কিছু নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়েছে বলে জানতে পেরেছি।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিকেলে এক পক্ষ আনন্দ শোভাযাত্রা বের করে এবং অন্যপক্ষ কোকোর জন্মদিন পালনের কথা বললেও মূলত আনন্দ মিছিলকে প্রতিহত করার জন্য মাঠে নামে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

১০

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১১

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৪

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৫

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৬

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৭

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৮

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৯

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

২০
X