সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১২:৩৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে নারীসহ দগ্ধ ৮

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন। ছবি : কালবেলা
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে তিন নারীসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৫), জোবেদা বেগম (৪০), রেজিয়া বেগম (৩০) ও আলেয়া নূর (৩৫)। বাকি চারজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, গতকাল রাতে পোশাক শ্রমিক জোবেদা রান্নার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ও তার আশপাশে থাকা দুই নারী এবং এক পুরুষসহ ৮ জন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। চারজনের মধ্যে নজরুল নামে এক ব্যক্তির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে বাকিরা সামান্য দগ্ধ। এদের মধ্যে দুইজন শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা বেড়ে যায়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X