দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গরুর রাখাল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরেক রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X