গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

সাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রাজাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে রাজধানীর শাহবাগের প্রিতম হোটেল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বরট্ট গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফিলোমিনা হাসদা ও তার পরিবারের সদস্যদের মারধর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুলের বিরুদ্ধে। ওই ঘটনায় রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকে রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারে সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X